বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ মেক্সিকোতে এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি, ২৭ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন সংগৃহীত ছবি মেক্সিকোতে এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির ৩২টি রাজ্যের ৩১টিতেই ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো- পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিদালগো এবং উত্তর-কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোতসি। হিদালগো রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলা রাজ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং সেখানে ১১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ভেরাক্রুজে এক শিশুর মৃত্যু ও কেরেতারোতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সমন্বয়ক লাউরা ভেলাজকেজ বলেন, আক্রান্ত এলাকাগুলোতে ভূমিধস, নদীর পানি উপচে পড়া এবং সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ক্লাউডিয়া ...