বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...
১৬ সেপ্টেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
অনলাইন ভার্সন
সিলেটের গোয়াইনঘাট জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পিয়াইন নদীতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ এক সপ্তাহ পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নদীতে ডুবে মারা যাওয়া পর্যটক আবু সুফিয়ান (২৬) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আবদুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে যান আবু সুফিয়ান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করেও তার কোন সন্ধান পাননি।
Comments
Post a Comment