Skip to main content
  বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...

চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

 

চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

 অনলাইন ডেস্ক
 অনলাইন ভার্সন
চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

ঢাকাস্থ চীন দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, যাতে প্রার্থীরা আরও দক্ষ ও সুবিধাজনক উপায়ে ভিসার জন্য আবেদন করতে পারেন।

অনলাইন আবেদন প্রক্রিয়া

আবেদনকারীদের প্রথমে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইট https://www.visaforchina.cn/  থেকে অনলাইন ফর্ম পূরণ করতে হবে এবং সিস্টেম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

প্রাথমিক পর্যালোচনার ফলাফল

ফর্ম জমা দেয়ার পর অনলাইনে আবেদনটির প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন হবে। ফলাফল অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

‘সংশোধন’ বা ‘পরিপূরক নথি প্রয়োজন’ হলে, সংশ্লিষ্ট তথ্য দ্রুত সংশোধন বা সংযোজন করে পুনরায় জমা দিতে হবে।

‘ভিডিও সাক্ষাৎকারের সময়সূচী’ জানানো হলে, নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

‘অনলাইন পর্যালোচনা সম্পন্ন’ ফলাফল পাওয়া মানে প্রাথমিক অনুমোদন হয়েছে।

পাসপোর্ট জমা ও বায়োমেট্রিক

প্রাথমিক অনুমোদনের পর আবেদনকারী বা তার প্রতিনিধি চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে গিয়ে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। এ সময় আঙুলের ছাপ প্রদান করবেন (যদি প্রযোজ্য হয়) এবং ভিসা ফি পরিশোধ করবেন এজন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

বিশেষ ছাড়

নোটিশে বলা হয়, ১৪ বছরের কম বয়সী বা ৭০ বছরের বেশি বয়সের আবেদনকারী, যারা গত পাঁচ বছরের মধ্যে একই পাসপোর্টের সঙ্গে আঙুলের ছাপ দিয়েছেন, যারা ১০টি আঙুলের জন্য আঙুলের ছাপ দিতে অক্ষম এবং যারা আগামী ৩১ ডিসেম্বরের আগে একক বা ডাবল এন্ট্রির জন্য স্বল্পমেয়াদী ভিসার জন্য আবেদন করেছেন (১৮০ দিনের কম সময়ের জন্য অবস্থান করার) তাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। তারা অন্য কাউকে তাদের পক্ষে তাদের কাগজপত্র জমা দেয়ার অনুমতি দিতে পারেন।

ভিসা সংগ্রহ

আবেদনকারীরা পিকআপ ফর্মে উল্লিখিত প্রত্যাশিত তারিখে তাদের ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত আবেদনকারীরা প্রত্যাশিত সংগ্রহের তারিখে তাদের ভিসা পেয়ে থাকেন।

প্রক্রিয়াকরণের সময়

অনলাইন আবেদন সফলভাবে জমা দেয়ার পরে, প্রাথমিক পর্যালোচনার ফলাফল সাধারণত এক কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হবে বলে জানায় দূতাবাস। ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দেয়ার দিন থেকে শুরু করে, নিয়মিত প্রক্রিয়াকরণে সাধারণত ৪ কর্মদিবস লা

Comments

Popular posts from this blog

  রাজধানীতে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেফতার   নিজস্ব প্রতিবেদক  অনলাইন ভার্সন  গৃহকর্মী আয়শা / সংগৃহীত ছবি রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।  এর আগে, সোমবার লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা।  এ ঘটনায় ওই দিন রাতেই নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গৃহকর্মীকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।   মামলার বাদী আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে। নিহতদের স্বজনরা জানিয়েছিলেন, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে সপ্তম তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ এবং...
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ এশিয়া কাপ ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ   স্পোর্টস ডেস্ক  অনলাইন ভার্সন  ছবি: ক্রিকইনফো এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও, কাগজে-কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে, এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সব সময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তাও বছর ছয়েক আগে। শেষবার দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে হায়দরাবাদে। সেই ম্যাচে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এর মধ্যে ১৩ বার জিতেছে ভারত। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষেই কথা বলছে, তবে বাংলাদেশ একেবারেই যে হার মানছে না, তার প্রমাণ ২০২৩ সালের ও...

মহানবী (সা.) যেভাবে মানবজাতির জন্য রহমতস্বরূপ

    আপডেট: ০৭:৫২, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫     জাওয়াদ মাহবুব  অনলাইন ভার্সন মুহাম্মদ (সা.) এমন একসময় পৃথিবীতে আগমন করেছিলেন, যখন পৃথিবী ঐশী আলো ও শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। ফলে পার্থিব জীবনের সব আয়োজন বিদ্যমান থাকলেও সাম্য, মানবিকতা, মনুষ্যত্ব ও কল্যাণকামিতার মতো গুণাবলি হারিয়ে গিয়েছিল। মানুষরূপী মানুষ থাকলেও পৃথিবীতে মনুষ্যত্ব ছিল না, মানুষ মানুষের কাছে নিরাপদ ছিল না। ঐতিহাসিকরা এই সময়কে আইয়ামে জাহিলিয়্যাত বা অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করেছেন। মহানবী (সা.) তখন মানবজাতির জন্য মহাত্রাতা হিসেবে আগমন করেন। মহান আল্লাহ বলেন, ‘আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি শুধু রহমতরূপেই প্রেরণ করেছি।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১০৭) উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলেন, শুধু নবী হিসেবে মুহাম্মদ (সা.)-এর আগমনই নয়, বরং সত্ত্বাগতভাবে তিনি নিজেও বিশ্বজগতের জন্য রহমত ছিলেন। রহমত শব্দের আভিধানিক অর্থ দয়া ও অনুগ্রহ। পরিভাষায় রহমত বলা হয়, অন্যের প্রতি অন্তরের এমন মায়া, ভালোবাসা ও ভাব, যা অনুগ্রহ করতে উৎসাহিত করে। সুতরাং নবীজি (সা.)-এর রহমত হওয়ার অর্থ হলো বিশ্বজগতের প্রতি তাঁর কল্যাণকামিতা...