Skip to main content
  বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...

 বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫


বছরে ৬ হাজার ২৫০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

সড়কে নিবন্ধনহীন আড়াই লাখ গাড়ির কর ফাঁকি

চালু হচ্ছে কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন
 অনলাইন ডেস্ক
 অনলাইন ভার্সন
সড়কে নিবন্ধনহীন আড়াই লাখ গাড়ির কর ফাঁকি

মোটরগাড়ি রাস্তায় চালাতে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। অথচ দেশের বিভিন্ন সড়কে চলছে নিবন্ধনহীন আড়াই লাখ গাড়ি। ফলে ওই গাড়ির মালিকরা থাকছেন করের আওতার বাইরে। এতে প্রতিবছর সরকার হারাচ্ছে অন্তত ছয় হাজার ২৫০ কোটি টাকা।

মোটরযানে কিউআর কোড সংবলিত ই-ট্যাক্স টোকেন সনদ বিষয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সূত্রে এই তথ্য জানা গেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সম্প্রতি এই সভা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে নিবন্ধিত পরিবহন আছে ৬৪ লাখ ৪২ হাজার ৫৭৩টি। এর মধ্যে বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট প্যাসেঞ্জার কার, পিকআপ, ট্যাক্সি ক্যাব, জিপ, ট্রাক্টর অন্যতম।

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এখনো আমাদের দেশে দুই থেকে আড়াই লাখ গাড়ির নিবন্ধন নেই। গাড়িগুলো নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন। ই-ট্যাক্স টোকেন আমাদের দেশে বাস্তবায়ন করা হলে ভালো হবে। তবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ ব্যবহারে গাড়ির যাবতীয় তথ্য চলে আসে। অর্থ বিভাগের উপসচিব মোস্তাক আহম্মেদ বলেন, শ্রীলঙ্কায়ও পরিবহন খাতে এই সিস্টেম চালু হয়েছে। যেকোনো গাড়ির বডি স্ক্যান করলে সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত ডেটা বেইসে চলে আসে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পাঁচ হাজার ৪৮৯টি বিলাসবহুল গাড়ির কর নথি যাচাই করেছে। এতে দেখা গেছে, এক হাজার ৩৩৯ জন বিলাসবহুল গাড়ির মালিক কর ফাঁকি দিতে তাঁদের গাড়ির তথ্য গোপন করেছেন। সিআইসি ধারণা করছে, এসব গাড়ির মালিক এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি দিয়েছেন। এসব গাড়ির প্রতিটির বাজারদর (শুল্ক ও করসহ) এক কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে। তালিকায় রয়েছে টয়োটা, বিএমডব্লিউ, মার্সিডিস, জিপ, ল্যান্ড রোভার, অডি, ল্যান্ড রোভার, পোরশে, জাগুয়ার, বেন্টলি, রোলস-রয়েস, ক্যাডিলাক, মেসারাতি, টেসলা, ফেরারি ও ল্যাম্বারগিনি।

আয়কর আইন-২০২৩ অনুযায়ী, সব সম্পদের তথ্য কর নথিতে উল্লেখ করা বাধ্যতামূলক। এসব তথ্য উল্লেখ না করলে আয়কর আইনে জরিমানা ছাড়াও ফৌজদারি মামলার বিধান রয়েছে। দেশের সড়কগুলোতে নানা ধরনের গাড়ি চলে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা অনুসারে বা সিসিভেদে অগ্রিম কর নির্ধারণ করা হয়েছে। ১৫০০ সিসির কম গাড়ির মালিককে প্রতিবছর ২৫ হাজার টাকা অগ্রিম কর দিতে হয়। ১৫০০ সিসির বেশি, কিন্তু ২০০০ সিসির কম বা ৭৫ থেকে ১০০ কিলোওয়াট, এমন প্রাইভেট কার ও জিপ গাড়িতে কর ৫০ হাজার টাকা, ২০০০ সিসি থেকে ২৫০০ সিসির কম বা ১০০ থেকে ১২৫ কিলোওয়াট গাড়িতে ৭৫ হাজার টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসির কম বা ১২৫ থেকে ৩০০ কিলোওয়াটের গাড়িতে এক লাখ ৫০ হাজার টাকা, ৩০০০ সিসি থেকে ৩৫০০ সিসি বা ১৫০ থেকে ১৭৫ কিলোওয়াটের গাড়ির জন্য দুই লাখ টাকা এবং ৩৫০০ সিসির বেশি বা ১৭৫ কিলোওয়াটের গাড়ির জন্য বার্ষিক অগ্রিম কর সাড়ে তিন লাখ টাকা।

জানা গেছে, বাংলাদেশে যত ব্যক্তিগত গাড়ি ব্যবহৃত হয়, এর প্রায় ৮০ শতাংশই ১৫০০ সিসির কম। সে হিসাবে আড়াই লাখ গাড়ি নিবন্ধনের আওতায় থাকলে সেগুলো থেকে কমপক্ষে ২৫ হাজার টাকা করে অগ্রিম কর জমা হতো। এই হিসাবে সরকার অগ্রিম কর বাবদ পেত ছয় হাজার ২৫০ কোটি টাকা।

এই গাড়িগুলোকে নিবন্ধনের আওতায় আনা ও ই-ট্যাক্স টোকেন চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সভায়। সেখানে এনবিআরের প্রতিনিধি  জানান, এই পদ্ধতি চালু করলে কর আদায় বাড়বে। নিবন্ধনহীন গাড়ি নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে। এ ছাড়া ই-ট্যাক্স টোকেন ব্যবহারে স্বচ্ছতা বাড়বে। নিয়মিত কর দিতে আগ্রহী হবে গ্রাহক। তিনি বলেন, মফস্বলে ট্যাক্স টোকেনের টাকা সরাসরি আইবাসে জমা হয় না। এতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে।

বর্তমানে চীন, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশ টোল পরিশোধে ডিজিটাল সিস্টেম ব্যবহার করছে। অত্যাধুনিক এ সিস্টেম দিয়ে করোনাভাইরাসের সনদের মতো ই-ট্যাক্স টোকেন তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়। এতে মুদ্রণের খরচ কমবে। গ্রাহকের সময় বাঁচবে, দুর্নীতি ও জালিয়াতি রোধ হবে, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এই পদ্ধতিতে গ্রাহক অনলাইনে টাকা পরিশোধ করে অনলাইনেই প্রত্যয়ন সংগ্রহ করতে পারেন। মোবাইল ব্যাংকিং, ই-ওয়ালেট ব্যবহার করে টোল পরিশোধ সম্ভব। অন্যদিকে আগের পদ্ধতিতে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হয়।

তবে কিউআর কোড নকল করা যায় বলে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধি বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ই-সাইন জেনারেট করলে নকল প্রতিরোধ করা সম্ভব। তবে কিউআর কোডে ই-সাইনের সংযুক্তি এবং যে প্রযুক্তির মাধ্যমে পুলিশ এটাকে ভেরিফাই করবে, তাদের সেই অ্যাপ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘বিআরটিএর সঙ্গে আমাদের এ বিষয়ে আলোচনা চলছে। তারা যদি গাড়ি নিবন্ধনের আওতায় আনতে না পারে তাহলে কর আদায়ের সুযোগ নেই। তাই প্রাথমিকভাবে তাদের নিবন্ধনে জোর দিতে হবে।’

সৌজন্যে- কালের কণ্ঠ।

Comments

Popular posts from this blog

  রাজধানীতে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেফতার   নিজস্ব প্রতিবেদক  অনলাইন ভার্সন  গৃহকর্মী আয়শা / সংগৃহীত ছবি রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।  এর আগে, সোমবার লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা।  এ ঘটনায় ওই দিন রাতেই নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গৃহকর্মীকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।   মামলার বাদী আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে। নিহতদের স্বজনরা জানিয়েছিলেন, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে সপ্তম তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ এবং...
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ এশিয়া কাপ ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ   স্পোর্টস ডেস্ক  অনলাইন ভার্সন  ছবি: ক্রিকইনফো এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও, কাগজে-কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে, এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সব সময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তাও বছর ছয়েক আগে। শেষবার দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে হায়দরাবাদে। সেই ম্যাচে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এর মধ্যে ১৩ বার জিতেছে ভারত। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষেই কথা বলছে, তবে বাংলাদেশ একেবারেই যে হার মানছে না, তার প্রমাণ ২০২৩ সালের ও...

মহানবী (সা.) যেভাবে মানবজাতির জন্য রহমতস্বরূপ

    আপডেট: ০৭:৫২, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫     জাওয়াদ মাহবুব  অনলাইন ভার্সন মুহাম্মদ (সা.) এমন একসময় পৃথিবীতে আগমন করেছিলেন, যখন পৃথিবী ঐশী আলো ও শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। ফলে পার্থিব জীবনের সব আয়োজন বিদ্যমান থাকলেও সাম্য, মানবিকতা, মনুষ্যত্ব ও কল্যাণকামিতার মতো গুণাবলি হারিয়ে গিয়েছিল। মানুষরূপী মানুষ থাকলেও পৃথিবীতে মনুষ্যত্ব ছিল না, মানুষ মানুষের কাছে নিরাপদ ছিল না। ঐতিহাসিকরা এই সময়কে আইয়ামে জাহিলিয়্যাত বা অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করেছেন। মহানবী (সা.) তখন মানবজাতির জন্য মহাত্রাতা হিসেবে আগমন করেন। মহান আল্লাহ বলেন, ‘আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি শুধু রহমতরূপেই প্রেরণ করেছি।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১০৭) উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলেন, শুধু নবী হিসেবে মুহাম্মদ (সা.)-এর আগমনই নয়, বরং সত্ত্বাগতভাবে তিনি নিজেও বিশ্বজগতের জন্য রহমত ছিলেন। রহমত শব্দের আভিধানিক অর্থ দয়া ও অনুগ্রহ। পরিভাষায় রহমত বলা হয়, অন্যের প্রতি অন্তরের এমন মায়া, ভালোবাসা ও ভাব, যা অনুগ্রহ করতে উৎসাহিত করে। সুতরাং নবীজি (সা.)-এর রহমত হওয়ার অর্থ হলো বিশ্বজগতের প্রতি তাঁর কল্যাণকামিতা...