Skip to main content
  বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...

 

মহামারির মতো ভাঙছে সংসার

► বাড়ছে বিচ্ছেদ ► নারীরা এগিয়ে ► তিন বছরে ঢাকায় ৪৭ হাজার ৫৭৪টি ► চলতি বছরেই ঢাকা উত্তরে ৮৪০৭, দক্ষিণে ৮১৭৪টি বিচ্ছেদ
 জিন্নাতুন নূর
 প্রিন্ট ভার্সন
মহামারির মতো ভাঙছে সংসার

শুরুর আগেই এখন ভাঙছে সংসার। বিয়ের এক বছর যেতে না যেতেই বহু সংসার ভেঙে যাচ্ছে। চারদিকে যেন মহামারির মতো সংসার ভাঙার হিড়িক পড়েছে। বিবাহ বিচ্ছেদ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় গত তিন বছরে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মোট ৪৭ হাজার ৫৭৪টি বিবাহ বিচ্ছেদ হয়। ২০২৩ থেকে শুরু করে ২০২৫ এই তিন বছরে প্রতি বছরই বিচ্ছেদের সংখ্যা বেড়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে বিচ্ছেদের হার দক্ষিণের চেয়ে বেশি। আর নারীরা পুরুষের চেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ করছেন। সাধারণত যারা নতুন বিয়ে করছেন এবং বিয়ের বয়স বছর খানেক থেকে শুরু করে পাঁচ বছরের কম তারাই বেশি বিচ্ছেদের আবেদন করছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিবাহ বিচ্ছেদের বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা গেছে। এগুলো হলো- শ্বশুর-শাশুড়ির নেতিবাচক আচরণ, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপোড়ার অভাব, পারিবারিক কলহ, সহনশীলতা কমে যাওয়া, সংসার করার প্রস্তুতির অভাব, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পরকীয়া, নারীর অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া এবং শিক্ষার হার বৃদ্ধি পাওয়া। এ ছাড়া কিছু ক্ষেত্রে নারীরা মোটা অঙ্কের দেনমোহর আদায়ের উদ্দেশেও বিয়ের পর বিচ্ছেদে যান।

জানা যায়, বিচ্ছেদের আবেদন করার তিন মাসের মধ্যে সালিশের মাধ্যমে বিচ্ছেদ ঠেকানোর সুযোগ থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই স্বামী-স্ত্রীর দুই পক্ষের কেউই সিটি করপোরেশনের সেই সালিশি বৈঠকে আসেন না। এরপর স্বংক্রিয়ভাবে বিচ্ছেদ কার্যকর হয়ে যায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া তথ্য মতে, ২০২৩ সালে ৭ হাজার ৫৯৯টি বিবাহ বিচ্ছেদ হয়। এর পরের বছর তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ১৬৯টি। চলতি বছর ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত মোট বিচ্ছেদ হয় ৮ হাজার ৪০৭টি। সব মিলে গত তিন বছরে ঢাকা উত্তরে মোট বিচ্ছেদ হয় ২৪ হাজার ১৭৫টি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া তথ্য মতে, ২০২৩ সালে ৭ হাজার ৫৩০টি বিবাহ বিচ্ছেদ হয়। এর মধ্যে স্বামী কর্তৃক বিচ্ছেদের আবেদন ছিল ২ হাজার ২৩২টি। আর স্ত্রীদের ছিল ৫ হাজার ২৯৮টি আবেদন। ২০২৪ সালে মোট বিবাহ বিচ্ছেদ হয় ৭ হাজার ৬৯৫টি। এর মধ্যে স্বামী কর্তৃক ১ হাজার ৯৯২টি আর স্ত্রী কর্তৃক ৫ হাজার ৭০৩টি বিচ্ছেদ আবেদন ছিল। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত মোট বিচ্ছেদের আবেদন পড়ে ৮ হাজার ১৭৪টি। এর মধ্যে স্বামী কর্তৃক বিচ্ছেদের আবেদন ছিল ২ হাজার ৩২৭টি আর স্ত্রী কর্তৃক বিচ্ছেদের আবেদন ছিল ৫ হাজার ৮৪৭টি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (৮, ৯ ও ১০ অঞ্চল) আক্তার উননেছা শিউলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নারীদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় তারা এখন আর আগের মতো নির্যাতিত হয়ে সংসার করতে চাচ্ছে না। আগে অত্যাচার সহ্য করে সংসার করলেও এখন আর তা হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখেছি যে, বিয়ের মোটা অঙ্কের দেনমোহরের টাকা উসুল করার জন্য অনেক নারী তালাক নিয়ে নেন। বেশ কয়েকটি বিচ্ছেদের সালিশ কার্যক্রমে অংশ নিয়ে দেখেছি যে, স্বামী অন্য নারীকে পছন্দ করেছে এখন আর সংসার করতে চান না। কিছু ক্ষেত্রে নারীদের স্বামী তার মায়ের কথা অনুযায়ী চলে এতে সংসারে অশান্তি থেকে তারা বিচ্ছেদে যান।

দক্ষিণ সিটি করপোরেশনের ৬ ও ৭ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা বলেন, যারা বিচ্ছেদের আবেদন করেন তারা শুনানিতে খুবই কম আসেন। সেখানে খুব কম সংখ্যক আবার সংসারে ফিরে যান। তা মোট সংখ্যার ১ শতাংশও না। দুই পক্ষের মধ্যে বোঝাবুঝি না থাকা, পারিবারিক কলহ, প্রেম করে আগে বিয়ে করেছে কিন্তু এখন বনিবানা হচ্ছে না- এসব কারণে বিচ্ছেদ হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ ও ১০ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে উদ্বেগজনকহারে বিবাহ বিচ্ছেদ বাড়ছে। তবে এই বিচ্ছেদ গ্রামের চেয়ে শহরে বেশি। বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি পাওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে সহনশীলতা বা ধৈর্য কমে যাচ্ছে। নারীরা এখন আগের চেয়ে অনেক স্বাধীন। তাদের আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। দুই পরিবারের শ্বশুর-শাশুড়ির নেতিবাচক ভূমিকাও এখানে কাজ করে। সংসার করার জন্য নারী-পুরুষের মধ্যে যে প্রস্তুতি থাকা প্রয়োজন তা নেই। আর এ বিষয়ে পারিবারিকভাবে প্রশিক্ষণও নেই।

নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তারা এখন স্বাধীনভাবে থাকতে চায়। এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, মাদকাসক্তি, পরকীয়ার সম্পর্ক বিচ্ছেদে প্রভাবক হিসেবে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খাইরুল চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিবাহ বিচ্ছেদের সঙ্গে আর্থ-সামাজিক উন্নয়ন ও নারী শিক্ষার সম্পর্ক আছে। দেশের বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো ঢাকায়। এ কারণে এখানে বিচ্ছেদের হারও বেশি। সাধারণত কম বয়সি দম্পতিদের মধ্যেই বিচ্ছেদ বেশি হয়। সামাজিক মূল্যবোধের পরিবর্তনে ছেলে-মেয়েরা এখন পারিবারিক সিদ্ধান্ত ছাড়াই নিজেরাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছে। এসব ক্ষেত্রে মেয়েদের সিদ্ধান্ত নেওয়ার হার বেড়েছে। এখন বিয়েতে স্বামী-স্ত্রীর প্রত্যাশার জায়গায় পরিবর্তন ঘটেছে। আর এটি কাক্সিক্ষত না হলে বিচ্ছেদও দ্রুত ঘটছে।

Comments

Popular posts from this blog

  রাজধানীতে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেফতার   নিজস্ব প্রতিবেদক  অনলাইন ভার্সন  গৃহকর্মী আয়শা / সংগৃহীত ছবি রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।  এর আগে, সোমবার লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা।  এ ঘটনায় ওই দিন রাতেই নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গৃহকর্মীকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।   মামলার বাদী আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে। নিহতদের স্বজনরা জানিয়েছিলেন, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে সপ্তম তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ এবং...
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ এশিয়া কাপ ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ   স্পোর্টস ডেস্ক  অনলাইন ভার্সন  ছবি: ক্রিকইনফো এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও, কাগজে-কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে, এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সব সময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তাও বছর ছয়েক আগে। শেষবার দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে হায়দরাবাদে। সেই ম্যাচে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এর মধ্যে ১৩ বার জিতেছে ভারত। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষেই কথা বলছে, তবে বাংলাদেশ একেবারেই যে হার মানছে না, তার প্রমাণ ২০২৩ সালের ও...

মহানবী (সা.) যেভাবে মানবজাতির জন্য রহমতস্বরূপ

    আপডেট: ০৭:৫২, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫     জাওয়াদ মাহবুব  অনলাইন ভার্সন মুহাম্মদ (সা.) এমন একসময় পৃথিবীতে আগমন করেছিলেন, যখন পৃথিবী ঐশী আলো ও শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। ফলে পার্থিব জীবনের সব আয়োজন বিদ্যমান থাকলেও সাম্য, মানবিকতা, মনুষ্যত্ব ও কল্যাণকামিতার মতো গুণাবলি হারিয়ে গিয়েছিল। মানুষরূপী মানুষ থাকলেও পৃথিবীতে মনুষ্যত্ব ছিল না, মানুষ মানুষের কাছে নিরাপদ ছিল না। ঐতিহাসিকরা এই সময়কে আইয়ামে জাহিলিয়্যাত বা অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করেছেন। মহানবী (সা.) তখন মানবজাতির জন্য মহাত্রাতা হিসেবে আগমন করেন। মহান আল্লাহ বলেন, ‘আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি শুধু রহমতরূপেই প্রেরণ করেছি।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১০৭) উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলেন, শুধু নবী হিসেবে মুহাম্মদ (সা.)-এর আগমনই নয়, বরং সত্ত্বাগতভাবে তিনি নিজেও বিশ্বজগতের জন্য রহমত ছিলেন। রহমত শব্দের আভিধানিক অর্থ দয়া ও অনুগ্রহ। পরিভাষায় রহমত বলা হয়, অন্যের প্রতি অন্তরের এমন মায়া, ভালোবাসা ও ভাব, যা অনুগ্রহ করতে উৎসাহিত করে। সুতরাং নবীজি (সা.)-এর রহমত হওয়ার অর্থ হলো বিশ্বজগতের প্রতি তাঁর কল্যাণকামিতা...