Skip to main content
  বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...

 

অটোরিকশার দৌরাত্ম্যে চলা দায়

♦ স্থবির সব উদ্যোগ, প্রতিদিন বাড়ছে ৫০০ থেকে ৭০০টি ♦ ঢাকাতেই ১০ লাখ অটোরিকশা ১৫ হাজার গ্যারেজ
 ইমরান রহমান
 প্রিন্ট ভার্সন
অটোরিকশার দৌরাত্ম্যে চলা দায়

যতই দিন যাচ্ছে বাংলার টেসলা খ্যাত ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। অলিগলি ছাপিয়ে রাজধানীর প্রধান সড়কগুলোতেও এখন অটোরিকশার রাজত্ব। সুযোগ পেলেই ফ্লাইওভারে উঠে পড়ছে। ছুটে চলছে উলটো পথেও। অটোরিকশার কারণে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা।

এই অটোরিকশাগুলো যাত্রীর অপেক্ষায় দখলে রাখছে বাসস্টপ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলো। এতে বাস, প্রাইভেট কার থেকে শুরু করে অন্য সব যানবাহনের গলার কাঁটা হয়েছে এই বৈদ্যুতিক থ্রি-হুইলার যান। শুধু তাই নয়, পথচারীরাও বিরক্ত হয়ে উঠছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে ঝুঁকিপূর্ণ অটোরিকশার দৌরাত্ম্যে সড়কে চলা দায় হয়ে পড়েছে।

পরিবহনটির বেপরোয়া গতির কারণে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। এগুলোর নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশসহ প্রশাসন যেন অনেকটা অসহায়। বুয়েটের নকশা অনুসরণ করে অটোরিকশার নিরাপত্তা নির্ধারণ, নীতিমালা প্রণয়নসহ সরকার নানান উদ্যোগ নিলেও সবই স্থবির হয়ে পড়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারিচালিত অটোরিকশা এখন আর উপার্জনের মাধ্যমে সীমাবদ্ধ নেই। কোনো নীতিমালা না থাকা এবং নিবন্ধনের প্রয়োজন না পড়ায় ব্যবসা করার উদ্দেশ্যে যে যত পারছেন সড়কে নামাচ্ছেন। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।

এক জরিপে উঠে এসেছে, রাজধানীর ৫০টি থানা এলাকায় ১০ লাখের বেশি অটোরিকশা রয়েছে। আর গ্যারেজের সংখ্যা ১৫ হাজারেরও বেশি। সবচেয়ে বেশি ৯ শতাধিক গ্যারেজ রয়েছে কামরাঙ্গীরচরে। এর পরই রয়েছে মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, রামপুরা ও বাড্ডায়। মোহাম্মদপুরে ৬৫০টি ও উত্তরায় ৬০০টি অটোরিকশার গ্যারেজ রয়েছে। এসব গ্যারেজের মধ্যে অনেকগুলোতেই আবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে অটোরিকশা। আগের প্যাডেল রিকশার কারিগরদের প্রশিক্ষণ দিয়ে এনে অটোরিকশা তৈরি করছেন গ্যারেজ মালিকরা। ডিএমপির ট্রাফিক বিভাগের সূত্র বলছে, নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ৫০০-৭০০ নতুন অটোরিকশা প্রতিদিন সড়কে নামছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ড. মো. জিললুর রহমান বলেন, কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হয় না

ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতির সহসভাপতি মীজানুর রহমান বলেন, অটোরিকশার বিষয়টি সমাধানে আমাদের বিভিন্ন সময় মিটিংয়ে ডাকা হয়। এরপর আর খোঁজ নেওয়া হয় না। তবে আমরা শুরু থেকেই বলে আসছি, সিটি করপোরেশনের মাধ্যমে মাত্র ২ লাখ ২০ হাজার রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া আছে। শুধু এই রেজিস্ট্রেশনগুলোর বিপরীতেই অটোরিকশা নামতে দেওয়ার অনুমতি দিলে এমনিতেই ৭ লাখেরও বেশি অটোরিকশা কমে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ব্রেকিংয়ে জোর দিলেই এটি আরও নিরাপদ হয়ে উঠবে। এটি বাদ দিয়ে বুয়েটের নকশা নিয়ে সরকারের পক্ষ থেকে যা করা হচ্ছে তাতে আমাদের কারও জন্যই লাভজনক হবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদ বলেন, বুয়েট অটোরিকশার যে নকশা করেছে সেটিতে আরও কিছু সংযোজন করে অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রতিটি অটোরিকশা যাতে ওই মানের হয় এবং চালকরা যাতে প্রশিক্ষণপ্রাপ্ত হয় সে জন্য আমরা কাজ করছি। এজন্য মাস্টার ট্রেইনার নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু অন্য পেশার লোক প্রশিক্ষণ নেওয়া শুরু করায় আমরা কার্যক্রম আপাতত বন্ধ রেখেছি। তিনি আরও বলেন, ৬০-৭০ হাজার টাকার অটোরিকশাগুলো ১-২ বছরের বেশি স্থায়ী হবে না। ফলে ঢাকার দূষণেও বিপর্যয় ডেকে আনবে এগুলো। আপাতত আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ড. মো. জিললুর রহমান বলেন, কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। তবে প্রধান সড়কগুলো অটোরিকশামুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। প্রতিদিনই কয়েক শ অটোরিকশা ডাম্পিং করা হয়। ট্রাফিক বিভাগের জনবল দিয়ে সব স্পটে কঠোর নজরদারি সম্ভব নয়। এর পরও সরকারের যে কোনো নির্দেশনা পালন করতে ট্রাফিক পুলিশ প্রস্তুত রয়েছে।

Comments

Popular posts from this blog

  রাজধানীতে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেফতার   নিজস্ব প্রতিবেদক  অনলাইন ভার্সন  গৃহকর্মী আয়শা / সংগৃহীত ছবি রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।  এর আগে, সোমবার লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা।  এ ঘটনায় ওই দিন রাতেই নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গৃহকর্মীকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।   মামলার বাদী আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে। নিহতদের স্বজনরা জানিয়েছিলেন, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে সপ্তম তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ এবং...
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ এশিয়া কাপ ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ   স্পোর্টস ডেস্ক  অনলাইন ভার্সন  ছবি: ক্রিকইনফো এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও, কাগজে-কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে, এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সব সময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তাও বছর ছয়েক আগে। শেষবার দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে হায়দরাবাদে। সেই ম্যাচে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এর মধ্যে ১৩ বার জিতেছে ভারত। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষেই কথা বলছে, তবে বাংলাদেশ একেবারেই যে হার মানছে না, তার প্রমাণ ২০২৩ সালের ও...

মহানবী (সা.) যেভাবে মানবজাতির জন্য রহমতস্বরূপ

    আপডেট: ০৭:৫২, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫     জাওয়াদ মাহবুব  অনলাইন ভার্সন মুহাম্মদ (সা.) এমন একসময় পৃথিবীতে আগমন করেছিলেন, যখন পৃথিবী ঐশী আলো ও শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। ফলে পার্থিব জীবনের সব আয়োজন বিদ্যমান থাকলেও সাম্য, মানবিকতা, মনুষ্যত্ব ও কল্যাণকামিতার মতো গুণাবলি হারিয়ে গিয়েছিল। মানুষরূপী মানুষ থাকলেও পৃথিবীতে মনুষ্যত্ব ছিল না, মানুষ মানুষের কাছে নিরাপদ ছিল না। ঐতিহাসিকরা এই সময়কে আইয়ামে জাহিলিয়্যাত বা অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করেছেন। মহানবী (সা.) তখন মানবজাতির জন্য মহাত্রাতা হিসেবে আগমন করেন। মহান আল্লাহ বলেন, ‘আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি শুধু রহমতরূপেই প্রেরণ করেছি।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১০৭) উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলেন, শুধু নবী হিসেবে মুহাম্মদ (সা.)-এর আগমনই নয়, বরং সত্ত্বাগতভাবে তিনি নিজেও বিশ্বজগতের জন্য রহমত ছিলেন। রহমত শব্দের আভিধানিক অর্থ দয়া ও অনুগ্রহ। পরিভাষায় রহমত বলা হয়, অন্যের প্রতি অন্তরের এমন মায়া, ভালোবাসা ও ভাব, যা অনুগ্রহ করতে উৎসাহিত করে। সুতরাং নবীজি (সা.)-এর রহমত হওয়ার অর্থ হলো বিশ্বজগতের প্রতি তাঁর কল্যাণকামিতা...