Skip to main content
  বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...

 

নারায়ণগঞ্জ অচল হলে সারাদেশ অচল হবে: মোস্তাফিজুর রহমান

 নারায়ণগঞ্জ প্রতিনিধি
 অনলাইন ভার্সন
নারায়ণগঞ্জ অচল হলে সারাদেশ অচল হবে: মোস্তাফিজুর রহমান

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ হচ্ছে ব্যবসায়ী হাব। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন ব্যবসা পরিচালিত হয়। নারায়ণগঞ্জ অচল হলে সারাদেশ অচল হবে। শহরে অনেক যানজট বেড়েছে। কয়েকটা পয়েন্ট যানজট সমস্যাগুলো সমাধান হলে বিভিন্ন ব্যবসায়ীরা সহজেই তাদের মালামাল নিতে পারবে। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের হাসপাতালগুলো মানুষ যেন চিকিৎসা পায়। এখানে জলাবদ্ধতা অনেক বড় সমস্যা। এসকল সমস্যা সমাধান করলে আমরা উপকৃত হবো। আশা করি আপনারা সুন্দর করে নারায়ণগঞ্জ পরিচালনা করবেন। আপনারা আপনাদের প্রশাসনিক পথে সমাধান করবেন। আমরা নারায়ণগঞ্জকে বিগত সময়ে যেরকম দেখেছি তার চেয়ে ভালো দেখবো। আমরা সকলেই মিলিতভাবে কাজ করবো এবং সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।

নারায়ণগঞ্জ শহরের যানজট, ছিনতাই, মাদক, সন্ত্রাস প্রতিরোধসহ নানা সমস্যা সমাধানের দাবি জানিয়েছে বিকেএমইএ এবং চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে নারায়গঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির সঙ্গে মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এই দাবি জানান। 

এদিন নারায়গঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

বিকেএমইএর সভাপতি মো. হাতেম বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ শহরে যানজটের কারণে হাঁটার কোনো উপায় নেই। আমরা আগে কখনও এত ভোগান্তির মধ্যে ছিলাম না; বর্তমানে যে পরিমাণ ভোগান্তির শিকার হতে হচ্ছে। মনে হয় যেন স্লো নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই। আমাদের ভোগান্তি থেকে রেহাই দেন। মাদক ছড়িয়ে গেছে। ছিনতাই বেড়েছে। এগুলো দমন করতে হবে। আমরা প্রশাসনের যে কোনো সহযোগিতায় আপনার পাশে থাকবে। 

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন, এসপির কাছে আলাদা কোনো ম্যাজিক থাকে না। এসপি তখনই ভালো হয় যখন তার হ্যান্ডগুলো ভালো থাকে। সকলের সমন্বিত প্রচেষ্টা আমরা সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো। নারায়ণগঞ্জে অস্ত্রধারী চাঁদাবাজ স্থান পাবে না। আনাদের কাজ চলবে। আপনাদের পাশে চাই সহযোগিতা চাই। 

জেলা প্রশাসক রায়হান কবির, আমরা সৌজন্যতামূলক আলোচনা করেছি। আপনারা ঠিক থাকলে নারায়ণগঞ্জ ভালো থাকবে। যে কোনো সমস্যায় আমাদের কাছে আসবেন সমাধান করবো। আপনার পাশে আছি। যানজট, মাদক, কিশোরগ্যাং সহ সকল সমস্যা নিয়েই কাজ করছি। সকলের সহযোগিতা নিয়েই আমরা কাজ করবো। আমরা সকলের সহযোগিতায় আছি। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামানসহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও আবু জাফর প্রমুখ। 

Comments

Popular posts from this blog

  রাজধানীতে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেফতার   নিজস্ব প্রতিবেদক  অনলাইন ভার্সন  গৃহকর্মী আয়শা / সংগৃহীত ছবি রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।  এর আগে, সোমবার লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা।  এ ঘটনায় ওই দিন রাতেই নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গৃহকর্মীকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।   মামলার বাদী আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে। নিহতদের স্বজনরা জানিয়েছিলেন, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে সপ্তম তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ এবং...
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ এশিয়া কাপ ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ   স্পোর্টস ডেস্ক  অনলাইন ভার্সন  ছবি: ক্রিকইনফো এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও, কাগজে-কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে, এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সব সময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তাও বছর ছয়েক আগে। শেষবার দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে হায়দরাবাদে। সেই ম্যাচে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এর মধ্যে ১৩ বার জিতেছে ভারত। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষেই কথা বলছে, তবে বাংলাদেশ একেবারেই যে হার মানছে না, তার প্রমাণ ২০২৩ সালের ও...

মহানবী (সা.) যেভাবে মানবজাতির জন্য রহমতস্বরূপ

    আপডেট: ০৭:৫২, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫     জাওয়াদ মাহবুব  অনলাইন ভার্সন মুহাম্মদ (সা.) এমন একসময় পৃথিবীতে আগমন করেছিলেন, যখন পৃথিবী ঐশী আলো ও শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। ফলে পার্থিব জীবনের সব আয়োজন বিদ্যমান থাকলেও সাম্য, মানবিকতা, মনুষ্যত্ব ও কল্যাণকামিতার মতো গুণাবলি হারিয়ে গিয়েছিল। মানুষরূপী মানুষ থাকলেও পৃথিবীতে মনুষ্যত্ব ছিল না, মানুষ মানুষের কাছে নিরাপদ ছিল না। ঐতিহাসিকরা এই সময়কে আইয়ামে জাহিলিয়্যাত বা অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করেছেন। মহানবী (সা.) তখন মানবজাতির জন্য মহাত্রাতা হিসেবে আগমন করেন। মহান আল্লাহ বলেন, ‘আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি শুধু রহমতরূপেই প্রেরণ করেছি।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১০৭) উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলেন, শুধু নবী হিসেবে মুহাম্মদ (সা.)-এর আগমনই নয়, বরং সত্ত্বাগতভাবে তিনি নিজেও বিশ্বজগতের জন্য রহমত ছিলেন। রহমত শব্দের আভিধানিক অর্থ দয়া ও অনুগ্রহ। পরিভাষায় রহমত বলা হয়, অন্যের প্রতি অন্তরের এমন মায়া, ভালোবাসা ও ভাব, যা অনুগ্রহ করতে উৎসাহিত করে। সুতরাং নবীজি (সা.)-এর রহমত হওয়ার অর্থ হলো বিশ্বজগতের প্রতি তাঁর কল্যাণকামিতা...