Skip to main content

Posts

Showing posts from September, 2025
  বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...
  শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ সংক্ষুব্ধ মানুষ, কিন্তু প্রকাশের পথ পাচ্ছে না সিরাজুল ইসলাম চৌধুরী  অনলাইন ভার্সন বর্তমান অন্তর্বর্তী সরকারের চরিত্রটা ভিন্নই বলা যায়। অতীতের তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল তিন মাস, এরা এক বছরের অধিক সময় ক্ষমতায়। লম্বা সময় বৈকি। সবচেয়ে বড় ব্যাপার, অন্য তত্ত্বাবধায়ক সরকার যেমন দায়িত্ব নিয়েছিল একটি নির্বাচন উপহার দিয়ে বিদায় নেওয়ার লক্ষ্যে। এবারের সরকারের ‘কর্তব্য’ দাঁড়িয়েছে সেই তুলনায় অনেক বড়। এরা রাজনৈতিক ব্যবস্থার সংস্কার ও দুর্নীতি দমন করবে বলেও স্বতঃপ্রবৃত্ত হয়ে দায়িত্ব বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। এমনকি সংবিধান সংশোধন করার এমন কার্যক্রমেও হাত দিয়েছে। এসব কর্তব্য পালনের বিষয়ে তাদের উৎসাহ লক্ষ করে সংশয়ও দেখা দিয়েছিল যে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা! যা-ই হোক সব সন্দেহ দূর করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। তবে নির্বাচনের তারিখ এখনো উল্লেখ করেনি। নির্বাচনের ঘোষণায় মানুষ যে খুশি হয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। নির্বাচন একটা উৎসব বটে। সেই উৎসব মানুষের জীবনে বৈচিত্র্য আনবে নিশ্চয়ই। নির্বাচনের এই উৎসবটা পাওয়া যাবে অনেক বছর পরে।...
  শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূস। ছবি সংগৃহীত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।  ছবিতে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূসকে দেখা যায়। গত ২৩ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয়। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস। প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ...
  বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ চট্টগ্রাম থেকে ফ্রান্সে যাচ্ছে ১,৫০০ কেজি মুড়ি   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ফ্রান্সে বাঙালির মুখরোচক খাবার মুড়ির একটি বড় চালান রপ্তানি করা হচ্ছে। ১৯ সেপ্টেম্বর ৪০ ফুট লম্বা কনটেইনারে ১,৫০০ কেজি মুড়িসহ অন্যান্য শুকনো খাবার লোড করা হয়েছে। চালানে আরও রয়েছে চিনিগুঁড়া বা সুগন্ধি চাল ১৩,৫০০ কেজি, শুকনো শিমের বীজ প্রায় ১,০০০ কেজি, শুকনা মরিচ প্রায় ১,০০০ কেজি, গোটা ধনিয়া ও তেজপাতা। শিপমেন্ট আগামী ৩০ অক্টোবরের মধ্যে গন্তব্যে পৌঁছানোর আশা করা হচ্ছে। রপ্তানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান ওয়াক অ্যান্ড এসএ লিমিটেড। পতেঙ্গার বেসরকারি ইনকনট্রেড কনটেইনার ডিপো থেকে কনটেইনারে পণ্যগুলো লোড করা হয়। কাস্টম হাউস ও বন্দর কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে এটি জাহাজে তোলা হয়।প্যাকেজিং ইউনিটে সরেজমিনে দেখা গেছে, আধুনিক প্রযুক্তিতে মুড়ি, চাল, মরিচ, ধনিয়া, সাদা শিম ইত্যাদি লেবেলসহ কার্টনে প্যাক করা হয়েছে। শিপমেন্টের জন্য দিন-রাত শ্রম দিয়েছেন কর্মীরা। স্পিড লিংক লিমিটেডের ব্যবস্থাপক হাফিজুর রহমান মিন্টু জানান, ইউরোপে বাংলাদেশি খ...
    বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ঢাকায় মিছিল থেকে বোমা হঠাৎ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের, সাঁড়াশি অভিযান যৌথ বাহিনীর, হোটেলে ফ্ল্যাটে নেতা-কর্মী থাকলে তথ্য দেওয়ার অনুরোধ   নিজস্ব প্রতিবেদক  প্রিন্ট ভার্সন  আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ছোড়া হয় বোমা -বাংলাদেশ প্রতিদিন গণ অভ্যুত্থানের পর গতকাল রাজধানীতে বেশ কয়েকটি স্থানে একযোগে ঝটিকা মিছিলের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা ছাত্রলীগ ও আওয়ামী লীগ। একই সঙ্গে চোরাগোপ্তা বোমাও বিস্ফোরণ ঘটিয়েছে দলটির নেতা-কর্মীরা। রাজধানীর গুলিস্তান, ফার্মগেট ছাড়াও কারওয়ান বাজার, আগারগাঁও, পান্থপথ এলাকায় মিছিল   বের করে। হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। এ পরিস্থিতিতে যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা রোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিছিলের প্রস্ত...
  বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন : ফখরুল   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  ফাইল ছবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে। তবে শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে।’  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে মির্জা ফখরুল বলেন জানান, ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে। অবশ্যই ইলেকশন হবে। তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য সবাইকে কাজ করতে হবে। সেগুলোর জন্য সেভাবে এগুতে হবে। মব এখন ভয়ানক আকার ধারণ করেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন যে প্রবণতাটা খুব ডেঞ্জারাস, সেটা মব ভায়লেন্স। কারো বিরুদ্ধে আক্রমণ করো ওর বাড়ি ভাঙ্গিয়ে দাও, ওর ফ্যাক্টরি পুড়িয়ে দাও। এইটা খুব ভয়ানক ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না। এটা এইবারের পরে আমি দেখতে পাচ্ছি যে খ...
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ এশিয়া কাপ ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ   স্পোর্টস ডেস্ক  অনলাইন ভার্সন  ছবি: ক্রিকইনফো এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও, কাগজে-কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে, এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সব সময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তাও বছর ছয়েক আগে। শেষবার দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে হায়দরাবাদে। সেই ম্যাচে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এর মধ্যে ১৩ বার জিতেছে ভারত। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষেই কথা বলছে, তবে বাংলাদেশ একেবারেই যে হার মানছে না, তার প্রমাণ ২০২৩ সালের ও...
    বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ সোনালি যুগে খলিফা নির্বাচন পদ্ধতি   মুফতি উবায়দুল হক খান  অনলাইন ভার্সন  প্রতীকী ছবি ইসলামের ইতিহাসে ‘সোনালি যুগ’ বলতে মূলত রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর চার খলিফার শাসনকালকে (খুলাফায়ে রাশেদা) বোঝানো হয়। প্রায় ৩০ বছরব্যাপী এই সময়কালকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। কারণ এই সময়ে রাষ্ট্র পরিচালনায় ন্যায়, সত্য, সাম্য, শুরা, পারস্পরিক সহযোগিতা ও শরিয়াভিত্তিক ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব পেয়েছিল; বিশেষ করে খলিফা নির্বাচনের পদ্ধতি ছিল অনন্য ও শিক্ষণীয়। কোনো বংশানুক্রমিক রাজতন্ত্র, সামরিক অভ্যুত্থান বা একনায়কতন্ত্র ছিল না; বরং ছিল শুরা, পরামর্শ, উম্মাহর মতামত ও যোগ্যতার ভিত্তিতে খলিফা নির্বাচন।  কোরআন ও হাদিসে নেতৃত্ব নির্বাচনের মূলনীতি ইসলামে নেতৃত্ব (ইমামত বা খিলাফত) একটি আমানত। কোরআনে বলা হয়েছে—‘আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত তাদের কাছে পৌঁছে দাও, যারা এর হকদার।’ (সুরা : নিসা, আয়াত : ৫৮) এ আয়াতের আলোকে নেতৃত্ব বা শাসনক্ষমতা এমন ব্যক্তির হাতে ন্যস্ত করতে হবে, যে প্রকৃত যোগ্য ও আমানতদার। রাসুল (সা.) বলেছেন, ‘যখন দায়িত্ব অযোগ্...
  বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ দেশে সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস  অনলাইন ভার্সন  প্রতীকী ছবি দেশের আটটি বিভাগেই আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সিনপটিক অবস্থা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পূর্বাভাস বুধব...