বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...
নারায়ণগঞ্জ অচল হলে সারাদেশ অচল হবে: মোস্তাফিজুর রহমান নারায়ণগঞ্জ প্রতিনিধি অনলাইন ভার্সন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ হচ্ছে ব্যবসায়ী হাব। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন ব্যবসা পরিচালিত হয়। নারায়ণগঞ্জ অচল হলে সারাদেশ অচল হবে। শহরে অনেক যানজট বেড়েছে। কয়েকটা পয়েন্ট যানজট সমস্যাগুলো সমাধান হলে বিভিন্ন ব্যবসায়ীরা সহজেই তাদের মালামাল নিতে পারবে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের হাসপাতালগুলো মানুষ যেন চিকিৎসা পায়। এখানে জলাবদ্ধতা অনেক বড় সমস্যা। এসকল সমস্যা সমাধান করলে আমরা উপকৃত হবো। আশা করি আপনারা সুন্দর করে নারায়ণগঞ্জ পরিচালনা করবেন। আপনারা আপনাদের প্রশাসনিক পথে সমাধান করবেন। আমরা নারায়ণগঞ্জকে বিগত সময়ে যেরকম দেখেছি তার চেয়ে ভালো দেখবো। আমরা সকলেই মিলিতভাবে কাজ করবো এবং সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। নারায়ণগঞ্জ শহরের যানজট, ছিনতাই, মাদক, সন্ত্রাস প্রতিরোধসহ নানা সমস্যা সমাধানের দাবি জানিয়েছে বিকেএমইএ এবং চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ...