Skip to main content

Posts

Showing posts from November, 2025
  বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথ...
  নকল ওষুধ বিক্রি, লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকেলে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, সেনেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে বেশ কিছু সন্দেহজনক ওষুধ জব্দ করা হয়। পরবর্তী তদন্ত ও ল্যাব পরীক্ষায় এগুলো নকল প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে বিষয়টি সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়েছে এবং পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। লাজ...
  দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  ফাইল ছবি পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন আরও বাড়ছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। টানা ৬ দিন ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকায় ভোর ও সকালে শীত অনুভূতি আরও তীব্র হচ্ছে। সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে। ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার দেখা মেলেনি। সকাল বাড়ার সঙ্গে আকাশে রোদ উঠলেও শীতের দাপট কমেনি। এর আগের দিন রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৭ দশমিক ১ ডিগ্রি। তার আগের কয়েক দিনও তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রির মধ্যেই ওঠানামা করেছে। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালের কনকনে ঠান্ডা হাওয়া শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, শীত ধীরে...
  সিক্স প্যাকের ঘোরে যে বিপদ ডেকে আনছেন তারা   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  প্রতীকী ছবি কোভিড মহামারির সময় বাড়তি ওজন কমাতে গিয়ে বহু চেষ্টা করেও ব্যর্থ হন ব্রাজিলের আইনজীবী গ্যাব্রিয়েলা (ছদ্মনাম)। নিয়মিত জিম, কঠোর ডায়েট; সব কিছু করেও কয়েক কেজি ওজন কমছিল না। বন্ধুদের পরামর্শে শেষমেশ তিনি ভরসা করেন প্রেসক্রিপশন ছাড়াই কেনা ওজন কমানোর ইনজেকশনের ওপর। গ্যাব্রিয়েলার মতে, প্রথম ডোজ নেওয়ার পর থেকেই খাদ্যাভ্যাসে নাটকীয় পরিবর্তন আসে। সামান্য খাবারেই পেট ভরা মনে হতে থাকে। তবে ইনজেকশন বন্ধ করলেই আবার বাড়তে থাকে তার ওজন। এই কারণে প্রায় এক বছর ধরে তিনি প্রয়োজন অনুযায়ী কখনও ইনজেকশন নেন বলে জানান লন্ডনের খাদ্য ব্যবসায়ী অ্যান্ড্রুও (ছদ্মনাম)। তার ওজন স্বাভাবিক মাত্রার কাছাকাছি হলেও অনলাইন ফার্মেসি থেকে সহজেই তিনি  ইনজেকশন পেয়ে যান। সামাজিক অনুষ্ঠান বা ছুটির পরিকল্পনার সময় শরীরের গঠন বজায় রাখতে ইনজেকশন নেওয়া বা না নেওয়ার এই বিষয়টি এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। ওজন কমানোর এই ইনজেকশনগুলো মূলত ডায়াবেটিস বা স্থূলতা চিকিৎসার জন্য অনুমোদিত। চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া, বিশেষত যাদের চিকিৎসা...
  চীনের প্রাচীন ঝুলন্ত কফিনের রহস্য উন্মোচন   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শত শত বছর ধরে মানুষকে পাহাড়ের খাড়া দেয়ালে কাঠের কফিন ঝুলিয়ে দাফন করা হতো। এই রহস্যময় ‘হ্যাংগিং কফিন’ বা ঝুলন্ত কফিন প্রথা দীর্ঘদিন ধরে বো জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে ধরা হয়। তবে বো জনগোষ্ঠী মিং রাজবংশের (১৩৬৮–১৬৪৪) পর প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা ছিল। নতুন গবেষণা এই পুরোনো ধাঁধার বড় অংশ উন্মোচন করেছে। চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষকরা চীনের চারটি ঝুলন্ত কফিন স্থানের ১১ জন প্রাচীন মানুষের জিনোম (জিনগত গঠন) পরীক্ষা করেন। পাশাপাশি থাইল্যান্ডের লগ কফিন সংস্কৃতির চারজনের নমুনা এবং আধুনিক বো জনগোষ্ঠীর ৩০ জনের জিনও বিশ্লেষণ করা হয়। ফলাফলে দেখা যায়, আজকের বো জনগোষ্ঠীর বড় অংশের পূর্বপুরুষ ছিলেন সেই প্রাচীন ঝুলন্ত কফিন ব্যবহারকারীরা। অর্থাৎ প্রথাটি শুধু সংস্কৃতি নয়, রক্তের সঙ্গেও জড়িত। গবেষণায় আরও জানা যায়, প্রাচীন ও আধুনিক—উভয় গোষ্ঠীরই জিনগত যোগসূত্র রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলীয় নবপাশান যুগের জনগণের সঙ্গে। এরা বর্তমান তাই-কাদাই ও অস্ট্রোনেশিয়ান ভাষাভাষী জনগোষ্ঠীর পূর্...
  খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত   নিজস্ব প্রতিবেদক, খুলনা  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি খুলনায় আদালতের সামনে দুই আসামিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন- ফজলে রাব্বি রাজন (২৫) এবং আসিফ (৩৫)। নিহত রাজন রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইজাজ শেখ। নিহত আসিফের বাড়িও রূপসা উপজেলার বাগমারা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাজন ৬টি ও আসিফ একাধিক মামলার আসামি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রবিবার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানা-পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, রাজনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অপরজন আসিফ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে আমরা শুনেছি। নিহত রাজনের ...
  আগামী পাঁচ দিনের জন্য যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  প্রতীকী ছবি রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর হয়ে ও দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ (১ ডিসেম্বর) সকাল ০৬ টায় (১২.৮ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮০.৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ) দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিল নাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।  এ অবস্থায় সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে ও দিনের তাপমাত্রা সামান্য...
  বন্যা-ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে মৃত বেড়ে ৯৩৩   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার চার দেশে এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ, আহতও হয়েছেন অনেকে। ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। মালাক্কা প্রণালিতে বিরল এক ঝড় সৃষ্টি হওয়ার পর সপ্তাহখানেক ধরে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে দেশগুলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শ্রীলঙ্কায় ৩৩৪ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি: শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০০ জন। দেশটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে। শুক্রবার ঘূর্ণিঝড় ডিটওয়া দ্বীপরাষ্ট্রটির পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে, এরপরই সেখানে বন্...
  মেক্সিকোর বারে সশস্ত্র হামলায় নিহত ৭, আহত ৫   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে সশস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এবং পাঁচজনেরও বেশি আহত হয়েছেন। এরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানায়, দুইটি পিকআপে করে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তুলা এবং তেপেখি শহরের হাসপাতালগুলোতে আরও তিনজনের মৃত্যু হয়। হিদালগো কর্তৃপক্ষ জানায়, তুলা অঞ্চলটি জ্বালানিচোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তার করার পর থেকে স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা এ হামলার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ সালে মেক্সিকোতে সরকারি পর্যায়ে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার ম...
  ১৩ জন ছাত্রীকে বাঁচিয়ে নিজের জীবন দিলেন ২২ বছরের যুবক   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  সংগৃহীত ছবি অসাধারণ সাহস ও আত্মত্যাগের এক বিরল নজির গড়েছেন মিশরের ২২ বছর বয়সী যুবক হাসান আহমেদ আল-গাজ্জার। সিনাইয়ে নদীতে ডুবে যাওয়া একটি মিনিবাস থেকে তিনি ১৩ জন কলেজ ছাত্রীকে উদ্ধার করেছেন, কিন্তু নিজে আর ফিরতে পারেননি। হাসানের শোকাহত বাবার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে যখন ছাত্রীদের বহনকারী মিনিবাসটির একটি টায়ার হঠাৎ ফেটে যায়। এর ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মধ্যে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, মেনুফিয়া গ্রামের বাসিন্দা হাসান আহমেদ আল-গাজ্জার দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। যদিও তিনি সাঁতার জানতেন না, তবুও বিন্দুমাত্র দ্বিধা না করে নদীতে ঝাঁপ দেন। তিনি ডুবে যাওয়া যানটির পেছনের দরজা জোর করে খুলে একে একে ১৩ জন ছাত্রীকে নিরাপদে উদ্ধার করেন। অত্যন্ত শারীরিক ও মানসিক প্রচেষ্টার পর হাসান যখন সব ছাত্রীকে নিরাপদে বাইরে আনতে সক্ষম হন, তখন তিনি নিজে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন। দুর্ভাগ্যবশত, তিনি আর নিজের শক্তি ধরে রাখতে পারেননি এবং পানিতে ডুবে যান। সাহসিকতার এই শেষ পরিণতি ছিল হৃদয়বিদারক। ...
  যুদ্ধ বাড়লে বাড়ে ব্যবসা: এক বছরে ৫.৯% লাফ দিল সামরিক শিল্পখাত   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  ছবি: এবিসি নিউজ বিশ্বের বিভিন্ন এলাকায় চলমান যুদ্ধ ও উত্তেজনা অস্ত্রশিল্পে অভূতপূর্ব মুনাফা এনে দিয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআইয়ের) নতুন প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ ১০০ সামরিক ও অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ২০২৪ সালে মোট ৬৭৮ বিলিয়ন ডলার আয় করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। এসআইপিআরআই জানায়, গাজা ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় সামরিক ব্যয় ও অস্ত্র কেনাবেচা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের তুলনায় অস্ত্র কোম্পানিগুলোর মুনাফা গত বছর ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি লাভ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিষ্ঠানগুলো। তবে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের কিছু কোম্পানিও ভালো করছে, যার বেশিরভাগই চীনা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে লকহিড মার্টিন, নরথ্রপ গ্রুম্যান এবং জেনারেল ডায়নামিক্স সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছে। শুধু মার্কিন তালিকার ৩৯ কোম্পানির মধ্যে ৩০টির রাজস্বই ...
  এবার বিক্ষোভে উত্তাল ফিলিপাইন   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন সম্প্রতি নেপাল, পূর্ব তিমুরের পর এবার এশিয়ার আরেক দেশ ফিলিপাইনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ‘ট্রিলিয়ন-পেসো কেলেঙ্কারি’ ও ব্যাপক দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়রের পদত্যাগ দাবিতে রবিবার (৩০ নভেম্বর)  রাজধানী ম্যানিলায় লাখো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কিলুসাং বায়ান কন্ত্রা-কোরাকোট (কেবিকেবিকে) বা পিপলস মুভমেন্ট অ্যাগেইনস্ট করাপশন আয়োজিত এই মিছিলে লুনেটা পার্ক থেকে প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হন বিক্ষোভকারীরা। অনেকেই মার্কোস ও উপ-রাষ্ট্রপতি সারা দুতের্তের কুমিরসদৃশ একটি প্রতিকৃতি বহন করেন। এই বিক্ষোভে অংশ নেয় ২০ হাজারের বেশি মানুষ, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিন লুনেতা ন্যাশনাল পার্ক থেকে প্রেসিডেন্টের কার্যালয় মালাকানাং প্যালেসের দিকে মিছিল যাত্রা শুরু হয়। বিক্ষোভকারীরা মার্কোস ও ভাইস প্রেসিডেন্ট সারা দোতার্তের কুমিরাকৃতির কুশপুত্তলিকা ‘করাপ্ট-কোডাইল’ বহন করে দুর্নীতির প্রতীক হিসেবে তুলে ধরেন। তাদের হাতে থাকা প্ল্যাকা...
  শুরু হলো মহান বিজয়ের মাস   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন আজ ১ ডিসেম্বর। শুরু হলো বাঙালির গৌরবময় বিজয়ের মাস। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয়। সুদীর্ঘ রাজনৈতিক পরিক্রমার পর ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ মাসেই পূরণ হয় বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ। বছর ঘুরে আবার এসেছে সেই বিজয়ের মাস। এ মাসে বেশ কিছু ঘটনা মুক্তিযুদ্ধে বিজয়কে দ্রুত ত্বরান্বিত করে। প্রাণ বাঁচাতে পাকিস্তানি হানাদাররা বীর বাঙালির কাছে আত্মসমর্পণের পথ খুঁজতে থাকে। বাংলাদেশ দ্রুত মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যায়। একপর্যায়ে সেই রেসকোর্স ময়দানেই পাকিস্তানি বাহিনী নতি স্বীকারে বাধ্য হয়। রক্তক্ষয়ী সংগ্রামের পথ বেয়ে আসে পরম কাঙিক্ষত বিজয়। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে রাজ্যসভার অধিবেশনে দেওয়া এক বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উপমহাদেশে শান্তি প...
  কর্মসংস্থান সৃষ্টিতে উল্টো পথে দেশ : ড. হোসেন জিল্লুর   অনলাইন ডেস্ক  অনলাইন ভার্সন  ড. হোসেন জিল্লুর রহমান। বাংলাদেশ কর্মসংস্থান বাড়ানোর পরিবর্তে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তার মতে, উৎপাদনশীল খাতের সংকোচন, শ্রমবাজারে অনিশ্চয়তা এবং দক্ষতা ও বিপণনের ঘাটতি সামগ্রিকভাবে চাকরির সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে।  রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে ‘বিয়ন্ড জবলেস গ্রোথ : টুওয়ার্ডস অ্যান এমপ্লয়মেন্ট সেন্ট্রেড পলিসি ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ থ্রু অ্যা পোস্ট-নিওলিবারেল লেন্স’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টেগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এবং ফ্রিডরিশ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশ যৌথভাবে এই আলোচনাসভার আয়োজন করে। তিনি বলেন, গত এক দশকে জিডিপি প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও চাকরির প্রবৃদ্ধি একই হারে বাড়েনি। বিশেষ করে শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও সেবা খাতে প্রত্যাশিত হারে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়াকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন। বলেন, অর্থনীতি নিয়ে যেখানে আশাবাদ...